নিট ইউজি পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে বিভ্রান্তি! ২২ লক্ষের মধ্যে মাত্র ৪ লক্ষ পরীক্ষার্থী এডমিট কার্ড পেলো হাতে।

নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্বার পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী ২১শে জুন নতুন করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার আর মাত্র হাতে গোনা একদিন বাকি। এখনো পর্যন্ত নতুন পরীক্ষার জন্য প্রকাশিত নতুন এডমিট কার্ড হাতেই পাইনি ৪ লক্ষের মতন পরীক্ষার্থী।
সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খবর প্রায় শোনা যায়। তেমনি নিজের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর উঠে এসেছিল যার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশই নতুন করে আবার পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তবে এইবার পরীক্ষার্থীরা পরীক্ষার আগে অন্য সমস্যায় জর্জরিত হলেন। আগামী ২১শে জুন পরীক্ষা চলবে দুপুর ২:০০ টা থেকে বিকেল ৫:২০ পর্যন্ত।
এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ লক্ষ। তার মধ্যে অ্যাডমিট কার্ড প্রকাশের পর থেকে সার্ভার সমস্যায় কারণে মাত্র ৪ লক্ষ পরীক্ষার্থী এডমিট কার্ড হাতে পেয়েছেন। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি তারা অনেকটাই চিন্তার মধ্যে রয়েছে। মাত্র আছে হাতে একদিন সময় এর মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারলে পরীক্ষা কেন্দ্র কিভাবে প্রবেশ করবে সেই চিন্তাই ঘুরপাক খাচ্ছে পরীক্ষার্থীদের মাথায়। তবে সার্ভারজনিত সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন এনটিএ। এই সমস্যার সমাধানের জন্য দ্রুত চেষ্টা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।
আরোও পড়ুন: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি বা কোচিং নিয়ে নিষেধ! নয়া নির্দেশ সরকারের।
এর আগে প্রশ্নপত্র ফাঁস বিতর্কে নাম জড়িয়ে ছিল এনটিএ। এইবার এডমিট কার্ড জনিত সমস্যায় আবার বিতর্কে এনটিএ। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করন করা হচ্ছে। তার জন্য অতিরিক্ত চাপ তৈরি হয়েছে সার্ভারে। এর জন্যই সার্ভারে সমস্যা তৈরি হয়েছে। তার জন্যই ডাউনলোড করা যাচ্ছে না এডমিট কার্ড।
উল্লেখিত ১৪ জুন থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এমনটাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এনটিএর তরফে। তবে চার লক্ষ পরীক্ষার্থী ডাউনলোড করতে পারলেও বাকিরা ডাউনলোড করতে পারেনি এডমিট কার্ড। তবে এনটিএ দল আশা দিয়েছেন খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। সার্ভার মসৃণ করার কাজ ইতিমধ্যে চলছে।
যেহেতু পরীক্ষা কেন্দ্রে সমস্ত পরীক্ষার্থীদের পরিচয় পত্রের কপি এবং এডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে তাই এডমিট কার্ড ডাউনলোড না করতে পারায় সমস্যা ও চিন্তার মধ্যে রয়েছেন পরীক্ষার্থীরা। অন্যদিকে আগেরবারের মতন কোন অপ্রীতিকর ঘটনা যাতে এই পার পরীক্ষায় না ঘটে তার জন্যই আগের থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দিকটি আরো জোরদার করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থায় থাকতে চলেছে আধা সেনা। এছাড়া প্রশ্ন করতে পৌঁছে যাওয়ার দায়িত্বে রয়েছেন বায়ু সেনা। পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্য আগেভাগে পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ। অন্যান্য রাজ্য থেকে যারা পরীক্ষা দিতে আসবে তাদের জন্য ফ্রি বাস পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। বাস কন্ডাক্টারদের পরীক্ষার এডমিট কার্ড দেখালে তারা বাস ভাড়া নেবেনা।
এবারের নিট ইউজি পরীক্ষার সতর্কতা এবং নিরাপদ ব্যবস্থা অনেকটা নিরাপদ করা হচ্ছে, তবে এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত ব্যাপারে কিছুটা বিভ্রান্তিতে রয়েছেন পরীক্ষার্থীরা। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই সার্ভার সমস্যা সমাধান ঘটিয়ে এডমিট কার্ড ডাউনলোড করার ব্যবস্থা করা হবে এনটিএ তরফে।

